
IT Courses
We Believe in Quality!
01
Office Application
Weekly 3 Days Total 50 Classes
6 Months Duration
02
Graphic Design
Weekly 2 Days Total 50 Classes
6 Months Duration
03
Motion Graphics
Weekly 2 Days Total 24 Classes
3 Months Duration
04
Video Editing
Weekly 2 Days Total 24 Classes
3 Months Duration
05
Hardware & Networking
Weekly 3 Days Total 24 Classes
2 Months Duration
কোর্স সম্পর্কিত কিছু কমন প্রশ্নের উত্তরঃ
1সেমিনারে অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা কী?
আমাদের ফ্রী সেমিনারে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি অনলাইন এবং লোকাল মার্কেটপ্লেস এ আপনার কাজের সুযোগ এবং ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা সম্পর্কে জানতে পারবেন। এর পাশাপাশি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, কোন কোর্সটি আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং আপনার পটভূমির সাথে মিল রাখে। আইটি সম্পর্কিত যে কোন পেশাগুলোর উপর আপনার সন্দেহ দূর করতে আপনি প্রশ্ন-উত্তর সেশন এ অংশগ্রহণ করতে পারবেন।
2কীভাবে আমি ফ্রী সেমিনারে অংশগ্রহণ করতে পারবো?
আপনি সরাসরি আমাদের হোম পেইজে গিয়ে উপরে ডানপাশে সেমিনার বাটনে ক্লিক করে জয়েন সেমিনার ফর্মটি পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে আপনার পছন্দনীয় সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও আপনি আপনার যোগাযোগের বিবরণ আমাদের ফেসবুক পেইজে দিয়ে যোগাযোগ করতে পারেন, আপনার আসনটি নিশ্চিত করে আমরা খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করবো।
3আপনারা কী কোন সার্টিফিকেট প্রদান করেন?
জ্বী, কোর্স শেষ করার পর আমরা আপনার দক্ষতার উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করে থাকি।
4কোর্সটি শেষ করার পরেও কী আপনারা কোন ধরনের সহায়তা প্রদান করে থাকেন?
কোর্স শেষ করার পর, ছাত্র/ছাত্রীদের প্রজেক্ট ভিত্তিক এবং ক্লায়েন্টদের সাথে কাজ করার সময় যে কোনো সমস্যার সমাধান এর সহায়তা আমরা সরাসরি দিয়ে থাকি। আপনার যখন প্রয়োজন তখনই আমাদের প্রতিষ্ঠানে আপনার সমস্যাটি নিয়ে চলে আসতে পারেন।
5আমি কী ভর্তির পর আমার কোর্সটি পরিবর্তন করতে পারি?
না, আপনি ভর্তির পর আপনার কোর্সটি পরিবর্তন করতে পারবেন না। আপনি কোন কোর্সটি করতে চান তা আগে থেকেই ঠিকভাবে নির্বাচন করুন।
6কোর্স চলাকালীন সময়ে আমি কী আমার কোর্সটি স্থগিত করতে পারি?
জ্বী, কোর্স চলমান থাকা অবস্থায় বিশেষ কোনো কারণবশতঃ আপনি আপনার কোর্সটি ৩ মাসের জন্য স্থগিত করতে পারেন। পরবর্তীতে আপনার কোর্সটি চালিয়ে যাওয়ার জন্য ৩ মাসের মধ্যে আপনাকে অবশ্যই অন্য ব্যাচে যোগদান করতে হবে। অন্যথায় আপনার ভর্তি পুরোপুরি বাতিল হয়ে যাবে। ব্যাচ পরিবর্তন এর জন্য আপনাকে ২,৫০০/- টাকা ব্যাচ পরিবর্তন ফি জমা দিয়ে অন্য ব্যাচে জয়েন করতে হবে।
7আমি যদি কোনো ক্লাস করতে না পারি তবে আমার কী করা উচিত?
চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি কোনো ক্লাস করতে না পারেন তবে তার জন্য আমরা ব্যাকআপ ক্লাস এর ব্যবস্থা রেখেছি। ব্যাকআপ ক্লাসটি নেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। যাদের কাছে ক্লাসে অনুপস্থিতির জন্য বৈধ কারণ রয়েছে কেবল তাদের জন্যই আমরা ব্যাকআপ ক্লাসের অনুমতি দিই। একজন শিক্ষার্থী পুরো কোর্সজুড়ে সর্বাধিক ৫টি ব্যাকআপ ক্লাস পাবেন।
8কোর্স চলাকালীন সময়ে কী আয় করা সম্ভব?
এটা পুরোপুরিভাবে আপনার দক্ষতার উপর নির্ভর করবে। আপনি যদি নিয়মিত ক্লাসে যোগ দেন, বাসার কাজ এবং প্রজেক্টগুলো সময়মতো জমা দেন, নির্বাচিত কোর্সে আন্তরিকভাবে আপনার সময় বিনিয়োগ করেন এবং বিজয়ী হওয়ার মনোভাব রাখেন, তবে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন। আমাদের অনেক শিক্ষার্থী-ই কোর্সের মাঝামাঝি সময়ে বিজয়ী হয় এবং লোকাল চাকরী বা কাজ খুঁজে পায়। সুতরাং, হ্যাঁ এটি সম্ভব, এখানে মনোবলই হচ্ছে সর্বোচ্চ বিষয়।
9কোয়ালিটি ম্যানেজমেন্ট টিম এর কাজ কি?
আমাদের রয়েছে কোয়ালিটি ম্যানেজম্যান্ট টিম, যারা আপনার ভর্তি সম্পর্কিত তথ্য নেওয়া থেকে শুরু করে আপনার ক্লাস এর সময়সূচী, এটেনডেন্ট, ব্যাকআপ ক্লাস, কোর্স স্থগিতসহ বাকী সমস্যাগুলোর দেখাশুনা করে এবং তার সমাধান দিয়ে থাকে। আপনার প্রয়োজন বা সমস্যাগুলো গুরুত্ব সহকারে উনারা গ্রহণ করে থাকেন।
10ভর্তির সময় কি কি জমা দিতে হবে?
ভর্তির সময় আপনার একাডেমিক রেজিষ্ট্রেশন/সার্টিফিকেট/এডমিট কার্ড/জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট এগুলোর মধ্যে যেকোনো একটির ফটোকপি ও সাথে ১ কপি রঙিণ পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। সেই সাথে আপনার কোর্স ফি জমা দিতে হবে।











