Coverage Area

We Provide High Speed Broadband Internet

Our Coverage Area

Any Help? Feel Free to Call Us: +88 01511960760
ইন্টারনেট সম্পর্কিত কিছু কমন প্রশ্নের উত্তরঃ
1নতুন ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় আপনারা কোন ধরনের ক্যাবল দিয়ে কানেক্টশন দিয়ে থাকেন?
নতুন ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় আমরা শুধুমাত্র ফাইবার ক্যাবল দিয়ে কানেক্টশনটি দিয়ে থাকি।
2ফাইবার ক্যাবল দিয়ে ইন্টারনেট সংযোগ নেওয়া কেন অধিক ভালো?
ফাইবার ক্যাবল দিয়ে ইন্টারনেট সংযোগ নেওয়া নরমাল ক্যাবলের তুলনায় অধিক ভালো। এতে আপনার সংযোগটি ৯৫% আপটাইম আমরা নিশ্চিত করে থাকি। এছাড়াও রৌদ, বৃষ্টিতেও এই ক্যাবলটি নষ্ট হয় না। সাধারন ক্যাবলের তুলনায় এই ক্যাবলটি দীর্ঘমেয়াদী হয়ে থাকে। যা পরবর্তীতে ক্যাবল পাল্টানোর বিরম্বনা কমে যায়।
3ফাইবার ক্যাবল দিয়ে ইন্টারনেট সংযোগ নিলে আমরা ইন্টারনেট স্পীড কী বেশি পাবো?
না। আপনি আপনার নির্ধারিত স্পীডটুকুই পাবেন। তবে ফাইবার ক্যাবল আপনার ইন্টারনেট সংযোগটি নিরবিচ্ছন্ন রাখতে বিশেষ ভূমিকা পালন করবে।
4একটিভ মাল্টিমিডিয়ার ইন্টারনেট সংযোগ নিতে হলে আমাকে কি কি তথ্য জমা দিতে হবে?
আপনার ১কপি রঙিন ছবি, ১কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং অফিসিয়াল ফরমটি পূরন করতে হবে। আরোও জানতে কল করুনঃ 01511960760 এই নাম্বারে।
5ফাইবার ক্যাবল দিয়ে ইন্টারনেট সংযোগের ফি কত?
ফাইবার ক্যাবল দিয়ে ইন্টারনেট সংযোগের ফি ১,২০০/- টাকা। সেই সাথে আপনি যে প্যাকেজটি ব্যবহার করবেন সেই প্যাকেজ অনুযায়ী আপনার মাসিক বিলটি পরিশোধ করতে হবে।
6কোনো কারন বশত ইন্টারনেট সংযোগ ছেড়ে দিলে আমি কীভাবে আপনাদের অবহিত করবো?
বিষয়টি আপনি আমাদের ইন্টারনেট ডিপার্টমেন্ট 01511960760 এই নাম্বারে কল দিয়ে অবহিত পারেন।
7ইন্টারনেট এর মাসিক বিলটি মাসের কখন দিতে হবে?
আপনার ইন্টারনেট এর মাসিক বিলটি অবশ্যই চলতি মাসের ১ হইতে ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
8বিশেষ কোনো কারন বশতঃ ইন্টারনেট সংযোগটি আমি কি সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারবো?
জ্বী। আপনি আপনার ইন্টারনেট সংযোগটি বিশেষ কারন বশত সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ ২ মাসের জন্য স্থগিত করা যাবে, এর মধ্যে আপনি আপনার সংযোগটি পুনরায় চালু না করলে আপনার সংযোগটি বাতিল বলে গণ্য করা হবে। সংযোগটি স্থগিত করতে চাইলে অবশ্যই মাস শুরু হওয়ার পূর্বে আমাদেরকে অবহিত করতে হবে।
9ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আমাকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে?
আপনার ইন্টারনেট সংযোগটি আপনাকে সুষ্ঠু মস্তিষ্কে ব্যবহার করতে হবে। কোনো প্রকার অশালীন, রাষ্ট্র বা সমাজ বিরোধী কোনো কাজ করা যাবে না। যদি করে থাকেন এক্ষেত্রে সকল দায়-দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। একটিভ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ কোনো দায়-দায়িত্ব বহন করিবেন না।